ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১৬ বছর পর অভিনয়ে ফিরছেন মেহের আফরোজ শাওন

শিশুশিল্পী হিসেবে সংস্কৃতি জগতে প্রবেশ করেন মেহের আফরোজ শাওন। এরপর ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তারপর তিনি অভিনয় করেছেন বহু নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্রে।


সর্বশেষ ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’-এ অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ দিয়ে অভিনয়ে ফেরার কারণ কী? শাওনের জবাব, "ছবির গল্প-চিত্রনাট্য ভালো লেগেছে। পরিচালক, টিম এবং সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই যুক্ত হওয়া।" 


‘নীল জোছনা’র খবর কিছুদিন আগেই জানা গেছে। এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পাওলি দাম, বাংলাদেশের তারিক আনাম খান এবং ইন্তেখাব দিনারের মতো তারকারা। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। শাওন জানিয়েছেন, তাঁর অংশের চিত্রায়ণ শুরু হবে ৫ জুলাই থেকে। শাওন বলেন, "১৬ বছর পর অভিনয় করতে যাচ্ছি। আসলে দুই বছর ধরেই ভাবছিলাম, ভালো গল্প-আয়োজন পেলে অভিনয়ে ফিরব। ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল। অবশেষে মাস দুয়েক আগে এই ছবিতে যুক্ত হয়েছি।"


অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে শাওন বলেন, "আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।"


অভিনয় জগতে শাওনের শুরুটা শিশুশিল্পী হিসেবে। নির্মাতা ইবনে মিজানের ‘আলাল দুলাল’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। আর নায়িকা হিসেবে শাওনের প্রথম সিনেমা হ‌ুমায়ূন আহমেদ পরিচালিক ‘শ্রাবণ মেঘের দিন’।


এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘আমার আছে জল’ সিনেমায়। নির্মাতা হিসেবেও শাওনের পরিচিতি রয়েছে। ২০১৬ সালে মুক্তি পেয়েছে তার পরিচালনায় একমাত্র সিনেমা ‘কৃষ্ণপক্ষ’।

ads
ads
ads

Our Facebook Page

↑